রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদরাজনীতিদ্বিতীয় দিনের হরতালেও স্বাভাবিক রাজধানী ঢাকা

দ্বিতীয় দিনের হরতালেও স্বাভাবিক রাজধানী ঢাকা

মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের প্রতিবাদে দলটির দ্বিতীয় দিনের হরতালেও স্বাভাবিক রাজধানী ঢাকা। রোববার সকাল ৬টা থেকে শুরু হওয়া হরতালে বৃহস্পতিবারের মতো মাঠে নামেনি জামায়াত। কর্মমুখী মানুষকে সকাল থেকেই দেখা গেছে স্বাভাবিক জীবনযাত্রায়। মেঘলা আবহাওয়া যাত্রী সংখ্যা কম হলেও হরতালের প্রভাব সেভাবে দেখা যায় নি। তবে ঢাকা থেকে ছেড়ে যায় নি কোনো দূরপাল্লার বাস। মিরপুর থেকে মতিঝিল-সদরঘাট, মোহাম্মদপুর-মতিঝিল-চট্টগ্রাম রোড, গাবতলী থেকে মতিঝিল-সদরঘাট, ‌গাজীপুর চৌরাস্তা থেকে মতিঝিল-সদরঘাট-যাত্রবাড়ী অভ্যন্তরীণ রুটে যান চলাচল স্বাভাবিক রয়েছে।  সিএনজি চালিত অটোরিকশাও চলতে দেখা যায়। তবে দেখা যায় নি প্রাইভেট কার। গাবতলী, মহাখালী, সায়েদাবাদ থেকে ছেড়ে যায় নি কোনো দূরপাল্লার বাস। এছাড়া হরতালের প্রথম দেড় ঘণ্টায় রাজধানীর কোথাও কোনো পিকেটিং দেখা যায় নি। হরতাল সমর্থনে মিছিলও বের করেনি জামায়াত-শিবিরকর্মীরা।
  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ