রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়মোবাইল ফোন কোম্পানিগুলোকে এক শতাংশ হারে সারচার্জ দিতে হবে

মোবাইল ফোন কোম্পানিগুলোকে এক শতাংশ হারে সারচার্জ দিতে হবে

মোবাইল ফোন কোম্পানিগুলোকে আয়ের ওপর এক শতাংশ হারে উন্নয়ন সারচার্জ দিতে হবে সরকারকে, যা ব্যয় হবে শিক্ষা ও স্বাস্থ্যখাতে। উন্নয়ন সারচার্জ আরোপের লক্ষ্যে মোবাইল অপারেটরদের সিম বা রিম কার্ড ব্যবহারের মাধ্যমে প্রদত্ত সেবার বিনিময়ে প্রাপ্ত অর্থের ওপর এক শতাংশ হারে সারচার্জ আরোপের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঞা সাংবাদিকদের এ তথ্য জানান।পরিসংখ্যান তুলে ধরে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এক হিসাবে দেখা গেছে, আমাদের দেশে মোবাইল ফোন ব্যবহারকারীরা মাসে গড়ে ২০০ টাকা ব্যবহার করে থাকেন। এ হিসেব অনুযায়ী, মোবাইল ফোন কোম্পানিগুলোকে গ্রাহক প্রতি মাসে গড়ে ২ টাকা হারে সারচার্জ দিতে হবে। এ সারচার্জের মাধ্যমে সরকার বছরে অতিরিক্ত ১৪০ কোটি টাকা রাজস্ব আদায় করবে। এ অর্থ শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে ব্যয় করা হবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। মন্ত্রিপরিষদ সচিব বলেন, রাজস্ব বোর্ড পরীক্ষা-নিরীক্ষা করে স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে অভ্যন্তরীণ বিভাগের পক্ষ থেকে মন্ত্রিসভায় তা উপস্থাপন করেছে।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ