জাতীয় রাজস্ব বোর্ড আয়োজিত এ সেমিনারে বাণিজ্যমন্ত্রী বলেন, আমাদের দেশের ব্যবসায়ীরা মূসকসহ রাজস্ব’র ক্ষেত্রে বড় অবদান রাখছে। তাদের মতামতের বিরুদ্ধে কিছুই করা যাবে না। ব্যবসায়ীদের নিয়ে একটি কমিটি গঠন ও তাদের মতামতের ভিত্তিতে আইন প্রয়োগের ক্ষেত্রে অর্থমন্ত্রীকে পদক্ষেপ নেওয়ার আহবান জানান তিনি। নতুন মূসক আইনে ক্ষুদ্র ব্যবসায়ীদের সম্পর্কে একটি ধারা উল্লেখ করে তোফায়েল বলেন, এ আইনে ক্ষুদ্র ও উঠতি ব্যবসায়ীরা ধ্বংস এবং ব্যবসার ক্ষেত্রে আগ্রহ হারিয়ে ফেলবে।
বড় ব্যবসায়ীরা কোন ক্ষতির সম্মুখীন হবে বলে আমার মনে হয় না। কারণ ক্ষুদ্র ও উঠতি ব্যবসায়ীরা আমাদের সম্পদ। উঠতি ও ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রতি যত্মবান হতে অর্থমন্ত্রীর প্রতি অনুরোধ জানান তিনি। সেমিনারে জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান মো. গোলাম হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান, এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন।




