রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদআরো খবর......গুলি করে বিকাশ এজেন্ট মালিকের তিন লাখ টাকা ছিনতাই

গুলি করে বিকাশ এজেন্ট মালিকের তিন লাখ টাকা ছিনতাই

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন ধলপুর এলাকায় বিকাশ এজেন্ট অফিসের মালিককে গুলি করে নগদ প্রায় তিন লাখ ছিনতাই করেছে দুর্বৃত্তরা। ওই এজেন্টের নাম তৌহিদুর রহম‍ান মানিক (৩০)। শনিবার দিনগত রাত পৌনে ১১টার দিকে যাত্রাবাড়ীর ধলপুর নারিকেল বাগান মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

প্রতিষ্ঠানের অপর মালিক মুক্তার হোসেন জানান, দোকান বন্ধ করে মোবাইল, নগদ প্রায় তিন লাখ টাকা ও পঞ্চাশ হাজার টাকার কার্ড নিয়ে বাসায় যাওয়ার পথে ৫-৬ জন ছিনতাইকারী তৌহিদুর রহমানের গতিরোধ করে। এ সময় দুর্বৃত্তরা দুই পা ও কোমরে তিনটি গুলি করে। এছাড়া তার (তৌহিদুর রহম‍ান মানিক) মাথা ও দুই হাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ব্যাগটি ছিনিয়ে নেয়।

গুরুতর আহত অবস্থ‍ায় তাকে (তৌহিদুর রহম‍ান মানিক) উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। তৌহিদুর রহম‍ানের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। যাত্রীবাড়ী থানার উপ পরিদর্শক (এসআই) আতিকুর রহমান জানান, সংবাদ পেয়ে আমরা ঢামেক হাসপাতালে এসেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন

সর্বশেষ