রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদরাজনীতিজনতার আদালতে ইতিহাস বিকৃতিকারীদের বিচার হবে

জনতার আদালতে ইতিহাস বিকৃতিকারীদের বিচার হবে

জনতার আদালতে ইতিহাস বিকৃতিকারীদের বিচার হবে বলে মন্তব্য করেছে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ (বাকশাল)। রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে সংগঠনটির নেতারা এ মন্তব্য করেন। মানববন্ধনে বক্তরা দাবি করেন, মুক্তিযুদ্ধের ৪৩ বছর পর ইতিহাস বিকৃতি করে সাবেক পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার খলনায়ক সাঁজলেন। তার বিচার বাংলার আম জনতা তাদের আদালতে করবে। মানববন্ধনে নেতৃত্ব দেন বাকশাল’র চেয়ারম্যান শরীফ আমিরুজ্জামান ও সদস্য সচিব কাজি কহিরুল কাইয়ুম।
আরও পড়ুন

সর্বশেষ