রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়চেক প্রতারণার অভিযোগে মোস্তফা গ্রুপের জহির উদ্দিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

চেক প্রতারণার অভিযোগে মোস্তফা গ্রুপের জহির উদ্দিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

চেক প্রতারণার অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় মোস্তফা গ্রুপের প্রতিষ্ঠান এম এম ভেজিটেবল অয়েল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো.জহির উদ্দিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার চট্টগ্রাম মহানগর হাকিম সৈয়দ মাশফিকুল ইসলাম এ পরোয়ানা জারি করেন। মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট আলী আজগর চৌধুরী ও এডভোকেট আমান আকবর চৌধুরী।

আদালত সূত্রে জানা গেছে, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক থেকে নেয়া প্রায় ৪৫ কোটি টাকার ঋণ পরিশোধের অংশ হিসেবে ২০১৩ সালের ২৯ জুলাই এম এম ভেজিটেবল অয়েল লিমিটেড ২ কোটি ৪৪ লক্ষ ৮৭ হাজার ১৩৫ টাকার একটি চেক প্রদান করে। চেকটি ছিল অগ্রণী ব্যাংকের আছাদগঞ্জ শাখার। ওই বছরের ২৬ সেপ্টেম্বর, ২৯ সেপ্টেম্বর এবং ৩০ সেপ্টেম্বর তিন দফা চেকটি সংশ্লিষ্ট ব্যাংকে জমা দেয়ার পর অপর্যাপ্ত তহবিলের কারণে তা প্রত্যাখাত হয়। ২০১৩ সালের ২৩ অক্টোবর চেকটি প্রত্যাখানের বিষয়ে তাদের লিগ্যাল নোটিশ দেয় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক কর্তৃপক্ষ।

লিগ্যাল নোটিশ গ্রহণের এক মাস পরও চেকের টাকা পরিশোধের কোন পদক্ষেপ না নেয়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সহকারী ভাইস প্রেসিডেন্ট মো.শহীদ উদ্দিন বাদি হয়ে ওই বছরের ২৭ নভেম্বর আদালতে মামলা দায়ের করেন। মামলায় যাদের আসামী করা হয়েছে তারা হলেন, এম এম ভেজিটেবল অয়েল লিমিটেডের চেয়ারম্যান হেফাজতুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক মো.জহির উদ্দিন এবং ছয় পরিচালক সফিক উদ্দিন, মোস্তফা বেগম, কামাল উদ্দিন, কফিল উদ্দিন, রফিক উদ্দিন এবং জসিম উদ্দিন। এছাড়া এম এম ভেজিটেবল অয়েল লিমিটেডও প্রাতিষ্ঠানিকভাবে এ মামলায় অভিযুক্ত হয়েছে। মামলায় অভিযুক্তদের মধ্যে চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক এবং ছয় পরিচালক আপন ভাই। আরেক পরিচালক মোস্তফা বেগম তাদের মা।

আরও পড়ুন

সর্বশেষ