দুর্নীতি মামলায় আইসিবি ইসলামিক ব্যাংকের (সাবেক ওরিয়েন্টাল ব্যাংক) ৬ কর্মকর্তাসহ মোট ৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ঢাকার আদালত। মঙ্গলবার ঢাকার ৪ নম্বর বিশেষ জজ আমিনুল ইসলাম এ দন্ডাদেশ প্রদাশ করেন।
ওরিয়েন্টাল ব্যাংকের ৬ কর্মকর্তা হলেন- সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহ মোহাম্মদ হারুন, সিনিয়র অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট আবুল কাশেম মোহাম্মদ উল্লাহ, সহকারী ভাইস প্রেসিডেন্ট ফজলুর রহমান, মাহমুদ হোসেন, নির্বাহী ভাইস প্রেসিডেন্ট কামরুল হোসেন ও উপ-ব্যবস্থাপক এনামুল হক।
সবাইকে ৭ বছর কারাদণ্ড ও ১৪ লাখ ২৮ হাজার ৫৭২ টাকা করে জরিমানা করেছে। এছাড়া অপর আসামী ব্যবসায়ী আবু বকরকে ১০ বছর কারাদণ্ড এবং ১৪ লাখ ২৮ হাজার ৫৭২ টাকা টাকা জরিমানা করা হয়েছে।




