রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়২৯তম এসইএএনজেডএ সেন্ট্রাল ব্যাংকিং কোর্স শুরু

২৯তম এসইএএনজেডএ সেন্ট্রাল ব্যাংকিং কোর্স শুরু

DSC_0246খন্দকার শাফায়েত হোসেন (বিডিসময়২৪.কম)
দক্ষিণ-পূর্ব এশিয়া নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংকারদের সংগঠন এসইএএনজেডএ’র (SEANZA) ২৯তম সেন্ট্রাল ব্যাংকিং কোর্স শুরু হয়েছে। রোববার সকালে প্যান প্যাসিফিক সোনার গাঁ হোটেলে এই কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য শুরু হয় প্রশিক্ষণ কার্যক্রম। এতে বাংলাদেশসহ ১৪টি দেশের ৩৮জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন।  প্রশিক্ষণ কোর্সের সার্বিক পরিচালনার দায়িত্ব পালন করছেন বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এমিরেটাস ড. পিটার সিনক্লেয়ার।
উদ্বোধনী অনুষ্টানের শুরুতেই স্বাগত বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরী বলেন, বিশ্বের বিভিন্ন দেশের আর্থিক প্রতিষ্ঠান সমূহের মাত্রারিক্ত দেরিভেটিভস’র ব্যবহার এবং শিথিল আর্থিক ব্যবস্থার কারণে আর্থিক ব্যবস্থা ভঙ্গুর হয়ে পড়েছে। যার প্রভাব সামগ্রিক অর্থনীতিকেও প্রভাবিত করেছে।তিনি বলেন, আর্থিক খাত খেকে সংক্রমিত এই কু প্রভাব সামগ্রিক অর্থনীতিকে দূর্বল করে ফেলায় ওই দেশগুলোর সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড ব্যপকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। এই পরিপ্রেক্ষিতে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা সমূহ এই খাতের তত্ত্বাবধায়নের জন্য নতুন কৌশল অবলম্বন করে চলেছে, যার লক্ষ্য ব্যাংকিং খাতের ঝুকি নিরুপণ করা ও ঝুকি পর্যালোচনা পূর্বক প্রশমিত করার লক্ষ্যে ব্যাংকগুলোকে এক সঙ্গে কাজ করা।  এসব লক্ষ্যেই এই কোর্সের আয়োজন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক দেবাশীষ চক্রবর্তী, ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি বিভাগের নির্বাহী পরিচালক আহমেদ জামান। ১৪টি দেশের ১৪ জন রিসোর্স পার্সন এ প্রশিক্ষণ দেবেন।

আরও পড়ুন

সর্বশেষ