রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়তৈরি পোশাক খাতে একসঙ্গে কাজ করার প্রস্তাব ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

তৈরি পোশাক খাতে একসঙ্গে কাজ করার প্রস্তাব ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

তৈরি পোশাক খাতে (আরএমজি) বাংলাদেশ-ভারতের যৌথভাবে কাজ করার প্রস্তাব দিয়েছেন সফররত ভারতের উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী  ভি কে সিং। রোববার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠককালে তিনি এ প্রস্তব দেন। সকাল সাড়ে ৯টা থেকে পৌনে ১০টা পর্যন্ত স্বল্প সময়ের এ বৈঠকে দু‘দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র।

সূত্র জানায়, ভারতের উত্তর-পূর্বাঞ্চলে বাণিজ্য বাড়াতে বাংলাদেশ সরকারকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন দেশটির এ প্রতিমন্ত্রী। বৈঠকে ভি কে সিং বলেন, বাংলাদেশের গার্মেন্টস ও টেক্সটাইল শিল্প অনেক উন্নতি করছে। বাংলাদেশ-ভারত এ খাতে একসঙ্গে কাজ করলে বিশ্ববাজারে আরও কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে না বলে মন্তব্য করেন তিনি। বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে অবস্থান করছে বলে ভি কে সিং জানালে তার সঙ্গে সহমত প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীও।

আরও পড়ুন

সর্বশেষ