শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়প্রাইম ব্যাংক নিয়ে এলো জাপানের জেসিবি কার্ড

প্রাইম ব্যাংক নিয়ে এলো জাপানের জেসিবি কার্ড

বাংলাদেশে জাপানের জেসিবি ইন্টারন্যাশনাল কার্ড নিয়ে এলো বেসরকারি প্রাইম ব্যাংক লিমিটেড। মঙ্গলবার রাতে রাজধানীর রেডিসন হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের অন্যতম এই কার্ডের উদ্ধোধন করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান প্রধান অতিথি হিসেবে জেবিসি কার্ডের উদ্বোধন করেন।

প্রাইম ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আজম জে চৌধুরী, প্রাক্তন চেয়ারম্যান নাদের খান, ঢাকায় জাপানের রাষ্ট্রদূত  শিরো সাদোশিমা, জেসিবি ইন্টারন্যাশনালের ডেপুটি প্রেসিডেন্ট কিমিহিসা ইমাদা বিশেষ অতিথি ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. এহসান খসরু।

অনুষ্ঠানে আতিউর রহমান বলেন, বিশ্বের চতুর্থ আন্তর্জাতিক কার্ড জেসিবি কার্ড। বাংলাদেশের অন্যতম বন্ধু দেশ জাপান। বিনিয়োগকারী দেশ। জেসিবি কার্ড নিয়ে বাংলাদেশে আসার জন্য ধন্যবাদ।

তিনি আরো বলেন, বাংলাদেশে কার্ডের লেনদেন বাড়ানো গেলে প্রতি বছর ৪শ কোটি টাকা ব্যয় কমবে সরকারের। তবে কার্ডের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যাতে কোনো ধরনের অর্থ পাচারের ঘটনা না ঘটে।

আজম জে চৌধুরি বলেন, গ্রাহক সেবার মান আরো বাড়াতে এই কার্ড নিয়ে আসা হয়েছে। কিমিহিসা ইমাদা বলেন, দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশে এই প্রথম জেসিবি কার্ড নিয়ে আসা হলো।

জানা গেছে, জেসিবি কার্ড বিশ্বে ১৭টি দেশ থেকে ইস্যু করা হয়। এর প্রায় ২ কোটি ৪০ লাখ মার্চেন্ট ও ১০ লাখের বেশি ক্যাশ অ্যাডভান্স লোকেশন রয়েছে। পৃথিবীর ১৯০টি দেশের ৮ কোটি ২০ লাখ কার্ড বাজারে রয়েছে

আরও পড়ুন

সর্বশেষ