রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়ন্যূনতম ২ শতাংশ শেয়ার ধারণের বাধ্যতা বাতিল

ন্যূনতম ২ শতাংশ শেয়ার ধারণের বাধ্যতা বাতিল

কোনো কোম্প¬ানি বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে পরিচালকদের ন্যূনতম ২ শতাংশ উদ্যোক্তা শেয়ার ধারণ করার বাধ্যবাধকতা আরোপ করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) জারি করা নির্দেশনা অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট।  বুধবার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

২০১১ সালের ২২ নভেম্বর বিএসইসির (তখন এসইসি) এক প্রজ্ঞাপনে পরিচালক হওয়ার জন্য কমপক্ষে ২ শতাংশ উদ্যোক্তা শেয়ার থাকার বাধ্যবাধকতা আরোপ করা হয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে এনসিসি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও উদ্যোক্তা পরিচালক মোস্তাফিজুর রহমান হাইকোর্টে রিট করেন। প্রাথমিক শুনানি নিয়ে ২০১২ সালের ১২ ডিসেম্বর হাইকোর্ট রুল দেন। রুলের চূড়ান্ত শুনানি শেষে আজ আদালত তা মঞ্জুর (অ্যাবসলুট) করে রায় দেন।

আদালতে রিটকারীর পক্ষে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও শাহ মো. আহসানুর রহমান। এসইসির পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং এনসিসি ব্যাংকের পক্ষে ছিলেন আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ ও শেখ ফজলে নূর তাপস।

পরে আইনজীবী শাহ মো. আহসানুর রহমান  বলেন, আদালত ২০১১ সালের ২২ নভেম্বরের এসইসির ওই নোটিফিকেশনের ডি এবং ই অনুচ্ছেদ অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন। ‘ডি’ ধারায় পরিচালকদের ২ শতাংশ স্পনসর শেয়ার এবং ‘ই’ ধারায় ৫ শতাংশের শেয়ারের বিষয়ে বলা আছে। আদালত বিধানটি অবৈধ ঘোষণা করায় এখন পরিচালক হতে ন্যূনতম ২ শতাংশ উদ্যোক্তা শেয়ার ধারণ বাধ্যতামূলক হবে না। তবে কোয়ালিটি শেয়ারের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের যে বিধান আছে, তা বলবত্ থাকবে।

আরও পড়ুন

সর্বশেষ