রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদআরো খবর......সিরাজগঞ্জে ছাত্রদল-পুলিশ সংঘর্ষ, আহত ১০

সিরাজগঞ্জে ছাত্রদল-পুলিশ সংঘর্ষ, আহত ১০

ন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)

সিরাজগঞ্জে পুলিশ-ছাত্রদল ধাওয়া পাল্টাধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় উভয় পক্ষের প্রায় ১০ জন আহত হয়েছে। শনিবার বেলা সোয়া ১১টার দিকে শহরের ইবি রোড লক্ষ্মী সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রায় ২০ রাউন্ড টিয়ার শেল ও রাবার বুলেট ছুড়েছে তারা। তাৎক্ষণিকভাবে আহতদের নামপরিচয় পাওয়া যায়নি। তাদের উদ্ধার করে শহরের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আব্দুল আলিমকে গ্রেফতারের প্রতিবাদে ও মুক্তির দাবিতে শনিবার বেলা এগারটার দিকে সিরাজগঞ্জ শহরের ইবি রোড জেলা বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে জেলা ছাত্রদল। মিছিলটি ইবি রোড লক্ষ্মী সিনেমা হলের সামনে পৌঁছলে বাধা দেয় পুলিশ। এসময় পুলিশকে লক্ষ্য করে ছাত্রদল কর্মীরা ইট, পাটকেল নিক্ষেপ শুরু করে। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ২৫ মার্চ  রাতে সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম আব্দুল আলিমকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন

সর্বশেষ