চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)
সাংবাদিকদের ঐতিহ্যবাহি সংগঠন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) দ্বি-বার্ষিক সম্মেলন-২০১৪ ও সম্মাননা অনুষ্ঠান রোববার সকাল ১০টায় চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সম্মেলন উদ্বোধন করবেন বিএফইউজে সভাপতি মনজুরুল আহসান বুলবুল। বিশেষ অতিথি থাকবেন বিএফইউজে মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া, ডিইউজে সভাপতি আলতাফ মাহমুদ ও সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ।
এবার সিইউজে বিশেষ সম্মাননা পাচ্ছেন একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ড. অনুপম সেন ও সিইউজে সাবেক সভাপতি আজিজুল ইসলাম ভূঁইয়া। কৃতি সাংবাদিক সম্মাননা পাচ্ছেন সিইউজে সাবেক সভাপতি এম নাসিরুল হক, দৈনিক আজাদী’র সিনিয়র সম্পাদনা সহকারি নূর সুলতান কুতুবী। সম্মেলন শেষে বিকাল চারটায় সিইউজে সদস্যদের নিয়ে দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সম্মেলন ও সাধারণ সভায় সিইউজের সকল সদস্যদের উপস্থিত থাকতে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদ উল আলম ও সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার চৌধুরী অনুরোধ জানিয়েছেন।




