ন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)
রাজধানীর কামরাঙ্গীর চরের চরের মজিবর ঘাট এলাকায় এক বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন আকলিমা বেগম (৫০), তার মেয়ে জলি আক্তার (২৮) ও দু বছর বয়সী নাতি মো. আলিফ। শনিবার সকাল ১১টার দিকে মজিবর ঘাটের নোয়াখালীর বাড়ির রান্না ঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের এ ঘটনা ঘটে। দগ্ধদের আলম ও শাহাবুদ্দিন উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।
জলি আক্তারের স্বামী রমজান আলী বলেন, আমাদের এলাকায় দীর্ঘ যাবৎ গ্যাস থাকে না। তাই গ্যাস সিলিন্ডার রান্নার কাজ করে। গ্যাস সিলিন্ডার পাইপ হয়ত লিক ছিল। তা থেকে বিস্ফোরণ হয়েছে। দুর্ঘটনার সময় পেশায় শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র মেরামতকারী রমজান বাড়িতে ছিলেন। তিনি বলেন, আমি খবর পেয়ে ঢাকা মেডিকেলে এসেছি, বাড়িতে ছিলাম না। ঢামেকের বার্ন ইউনিটির কতর্ব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন, দগ্ধ তিনজনের অবস্থা আশঙ্কাজনক। পুরো শরীর ঝলসে গেছে।




