রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদআরো খবর......খালেদা বুধবার আদালতে যাবেন

খালেদা বুধবার আদালতে যাবেন

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বুধবার জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালতে হাজিরা দেবেন। খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট ছানাউল্লাহ মিয়া মঙ্গলবার  বিষয়টি নিশ্চিত করেন।

খালেদা জিয়ার ওপর আইনজীবী ও বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, বুধবার মামলার ডেট আছে। ম্যাডাম (খালেদা জিয়া) আদালতে হাজিরা দিতে পারেন। এর আগে এ দুই মামলায় বেশ কয়েক দফা আদালতে হাজির হতে সময়ের আবেদন করেন খালেদা জিয়া।

আরও পড়ুন

সর্বশেষ