রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়দুর্নীতি ও লুটপাট বন্ধ করলে বিদ্যুতের দাম বাড়ানোর প্রয়োজন হবে না :...

দুর্নীতি ও লুটপাট বন্ধ করলে বিদ্যুতের দাম বাড়ানোর প্রয়োজন হবে না : গয়েশ্বর

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিদ্যুতের দাম বাড়লে সরকার পতনের ঘণ্টা বাজতে সময় লাগবে না। শনিবার জাতীয় প্রেসক্লাবে বিদ্যুতের মূল্য বৃদ্ধি ও রেন্টাল পদ্ধতি বাতিলের দাবিতে আয়োজিত মনববন্ধনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দুর্নীতি ও লুটপাট বন্ধ করলে বিদ্যুতের দাম বাড়ানোর প্রয়োজন হবে না।সাধারণ মানুষের কথা বিবেচনা করে বিদ্যুতের দাম বাড়াবেন না বরং আপনাদের লুটপাট ও দুর্নীতির যে বিষয়টা আছে এটি যদি পরিহার করেন তাহলে বিদ্যুতের দাম বাড়ানোর কোনো প্রয়োজন হয় না।’ কর্মসূচিতে বাধা দেয়ার প্রতিবাদে ১০ মার্চ সারাদেশের থানা ও জেলায় মহিলা দলের পক্ষ থেকে কালপতাকা মিছিলের ঘোষণা দেয়া হয়।

আরও পড়ুন

সর্বশেষ