ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
ঢাকায় নিযুক্ত মধ্য প্রাচ্যের ৪ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করছেন জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। বৃহস্পতিবার রাত পৌনে আটটার দিকে এরশাদের বারিধারা প্রেসিডেন্ট পার্কে তারা আসেন।
মধ্যপ্রাচ্যের চার রাষ্ট্রদূত হলেন- কুয়েতের রাষ্ট্রদূত আলী আহমেদ ইব্রাহিম আল-ধুফাইরি, সংযুক্ত-আরব আমিরাতের ড. সাইয়িদ বিন হজর আল-শেহী, কাতারের আব্দুল রহমান ইউসুফ এ.আল-মুল্লা, সৌদি রাষ্ট্রদূত এইচ ই.ড.আব্দুল্লাহ বিন নাসের আল-বুসাইরি। পার্টির সূত্রমতে, ৪ রাষ্ট্রদূত বৈঠক শেষে এরশাদের সাথে নৈশভোজে অংশগ্রহণ করবেন। রাত পৌনে ৯টায় শেষ খবর পাওয়া পর্যন্ত বৈঠক চলছিল।




