রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়সরকারপ্রধান-বিরোধী নেতা একই মঞ্চে

সরকারপ্রধান-বিরোধী নেতা একই মঞ্চে

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো সরকারপ্রধান এবং বিরোধীদলীয় নেতা একই মঞ্চে উঠলেন। রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ভিভিআইপি লাউঞ্জে শেখ হাসিনা ও রওশন এরশাদ একসঙ্গে বসে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা দেখেন।

এদিন ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০১৩’ এবং ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০১৩’ এর বিজয়ীদের পুরস্কার দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ ছিলেন।

প্রধানমন্ত্রী স্টেডিয়ামে আসেন বিকাল সাড়ে ৩টার দিকে। তার আগেই স্টেডিয়ামে উপস্থিত হন রওশন এরশাদ। খেলা শেষে পুরস্কার বিতরণের আগে মঞ্চে গিয়ে হাসিনা ও রওশন পাশাপাশি বসেন। প্রধানমন্ত্রীর বাম দিকে বসেন বিরোধীদলীয় নেতা এবং ডানদিকে বসেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার। পুরো অনুষ্ঠানে থাকলেও বিরোধীদলীয় নেতা রওশন কোনো বক্তব্য রাখেননি।

বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ শেষে শেখ হাসিনা বলেন, ‘খেলাধুলার মধ্য দিয়ে আমাদের ছেলে-মেয়েরা আগামীতে আরো উন্নত খেলোয়াড় হতে পারবে। এই প্রতিযোগিতার মধ্য দিয়ে খেলোয়াড় বেরিয়ে আসবে, আন্তর্জাতিক অঙ্গনে ভালো করবে।’

আরও পড়ুন

সর্বশেষ