চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার শান্তিরহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও কমপক্ষে ৫ জন আহত হয়েছেন। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে দ্রুতগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনার কবলে পড়ে।
পটিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির এস আই ফখরুল ইসলাম জানান, চট্টগ্রাম শহর অভিমুখী মাইক্রোবাসটি (চট্টমেট্রো-চ-১১-১৪১৫) নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলেই আনুমানিক ৩৫ বছর বয়সী এক পুরুষ ঘটনাস্থলে নিহত হয়।
এছাড়া আহত অবস্থায় মহিলাসহ পাঁচজনকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক বলে জানান এস আই ফখরুল।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার শান্তিরহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিচয় মিলেছে। ওই ব্যক্তির নাম সজীব রায় (২৮)। তিনি কর বিভাগের অধীন রাজস্ব কর্মকর্তা।
পটিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির এস আই ফখরুল ইসলাম জানান, দুর্ঘটনার পর বিভিন্নভাবে খোঁজখবর নিয়ে নিহতের পরিচয় পাওয়া গেছে। তিনি কর বিভাগের রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী রাজস্ব কর্মকর্তা।
নিহত সজীবের বাড়ি নেত্রকোণায়। পরিবারের লোকজন নিয়ে সজীব কক্সবাজারে বেড়াতে গিয়েছিলেন। ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনায় আহতদের মধ্যে তার মা, মাসি এবং গাড়িচালক আছেন বলে এস আই ফখরুল জানান।
পটিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির এস আই ফখরুল ইসলাম জানান, চট্টগ্রাম শহর অভিমুখী মাইক্রোবাসটি (চট্টমেট্রো-চ-১১-১৪১৫) নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে সজীব রায় ঘটনাস্থলে নিহত হয়।
এছাড়া আহত অবস্থায় মহিলাসহ পাঁচজনকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠায় পুলিশ। এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক বলে জানান এস আই ফখরুল।




