স্টাফরিপোর্টার🙁বিডিসময়২৪ডটকম)
বিএনপি ক্ষমতায় এলে পাটুরিয়ায় পদ্মা সেতু হবে বলে প্রতিশ্রুতি দিলেন বিএনপি চেয়ারপারসন ও ১৯ দলীয় জোট নেতা খালেদা জিয়া। শনিবার বিকেলে রাজবাড়ীর শহীদ আব্দুল আজিজ খুশি রেলওয়ে ময়দানে ১৯ দলীয় ঐক্যজোট আয়োজিত জনসভায় তিনি এ প্রতিশ্রুতি দেন।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। আওয়ামী লীগ রক্ত পিপাসু সরকার। তাদের আমলে উন্নয়ন হয় না শুধু লুটপাট হয়। এ সরকারের আমলে শুধু দুর্নীতি ও স্বজনপ্রীতি।
এ সময় সরকারের বাধা উপেক্ষা করে জনসভায় আসার জন্য রাজবাড়ীবাসীর প্রতি ধন্যবাদ জানান। তিনি বলেন বিএনপি ক্ষমতায় এলে পাটুরিয়ায় পদ্মা সেতু হবে। রাজবাড়ীতে বিশ্ববিদ্যালয় হবে। এছাড়া এর আগে দুই বার সময় দিয়েও রাজবাড়ী আসতে না পারার জন্য দুঃখপ্রকাশ করেন খালেদা জিয়া।
জেলা বিএনপি’র সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের সভাপতিত্বে মঞ্চে উপস্থিত রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। এর আগে, দুপুর আড়াইটার দিকে রাজবাড়ীর সার্কিট হাউসে পৌঁছেন খালেদা জিয়া।
সকাল থেকেই রাজবাড়ীর জনসভাস্থল ঐতিহাসিক শহীদ আব্দুল আজিজ খুশি রেলওয়ে ময়দানে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা আসতে শুরু করেন। দুপুর নাগাদ জনসভাস্থল কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় ১০ম জাতীয় সংসদ নির্বাচনের পর ঢাকার বাইরে খালেদা জিয়ার এটিই প্রথম জনসভা।




