ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
বাংলাদেশের প্রথম গ্রিন গ্যালারি সমৃদ্ধ দুটি পাতা একটি কুঁড়ির চা বাগানের সৌন্দর্য ঘেরা সিলেট বিভাগীয় স্টেডিয়ামের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে তিনি এ স্টেডিয়ামে উদ্বোধন করেন। এরপর তিনি স্টেডিয়ামের সামনের অংশে একটি সুধী সমাবেশে বক্তব্য রাখবেন।
প্রধানমন্ত্রী সঙ্গে আরো উপস্থিত ছিলেন- অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী, অর্থ প্রতিমন্ত্রী এমএ মান্নানসহ কেন্দ্রীয় ও সিলেট আওয়ামী লীগ নেতারা।
এর আগে বেলা সোয়া ১২টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করে তাকে বহনকারী একটি বিশেষ বিমান। এরপর কড়া নিরাপত্তায় সেখান থেকে সিলেট সার্কিট হাউজে যান। এর আগে বিকেল তিনটার পরে প্রথমে শাহজালাল ও পরে সাড়ে তিনটার দিকে শাহপরাণ (র.) মাজার জিয়ারত করেন। ১৫ মার্চ থেকে ক্রিকেটের ক্ষুদে সংস্করণ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে।




