রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনআবাসিক হোটেলের কক্ষ থেকে জবাই করা নারীর মৃতদেহ উদ্ধার

আবাসিক হোটেলের কক্ষ থেকে জবাই করা নারীর মৃতদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি  (বিডিসময়২৪ডটকম)

কক্সবাজার শহরের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে জবাই করা এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সন্ধ্যা সাতটার দিকে কক্সবাজার শহরের প্রধান সড়কের ভোলা বাবুর পাম্প সংলগ্ন আল নিজাম হোটেলের ৪র্থ তলার ৩১০ নম্বর কক্ষ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

হোটেল রেজিস্ট্রারে এ নারীর নাম লিপিবদ্ধ করা হয় টেকনাফ শাপমাপুরের আবদুল মোনাফের স্ত্রী রহিমা খাতুন (২৩) হিসেবে।

কক্সবাজার সদর মডেল থানার অপারেশন অফিসার শাহেদ উদ্দিন জানান, শনিবার সকাল নয়টায় স্বামী-স্ত্রী পরিচয়ে দুইজন ৩১০ নম্বর কক্ষটি ভাড়া নেন। এরপর বেলা তিনটার দিকে স্বামী পরিচয়দানকারী যুবক কক্ষটি বাইর থেকে তালাবদ্ধ করে চলে যান। কিন্তু এর মধ্যে হোটেল কর্মচারীরা রুমের ভেতর দিয়ে দরজার পাশের মেঝে রক্ত বের হয়ে আসতে দেখে পুলিশকে খবর দেয়।

তিনি জানান, পুলিশ কক্ষ থেকে জবাই করা নারীর মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসাপাতালের মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় নিহতের পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে। একইসাথে স্বামী পরিচয়ের যুবককে আটকের চেষ্টা চলছে।

আরও পড়ুন

সর্বশেষ