রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়বিএনপির নেতা-কর্মীরা বিভ্রান্ত হয়ে আওয়ামী লীগে যোগ দিচ্ছেন : মায়া

বিএনপির নেতা-কর্মীরা বিভ্রান্ত হয়ে আওয়ামী লীগে যোগ দিচ্ছেন : মায়া

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

দুর্যোগ-ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামের কথায় বিভ্রান্ত হয়ে বিএনপির নেতা-কর্মীরা আওয়ামী লীগে যোগদান করছেন। শনিবার দুপুরে চাঁদপুরের মতলব উত্তরে মোহনপুর এলাকায় নিজ বাড়িতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এর আগে সকালে মন্ত্রীর হাতে ফুলের তোড়া দিয়ে চাঁদপুর জেলা বিএনপির ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক সফিক উল্ল্যাহ সরকার, মতলব উত্তর উপজেলার বিএনপি-সমর্থিত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত মহিলা ভাইস-চেয়ারম্যান নিলুফা আক্তারসহ বিএনপি ও জাতীয় পার্টির পাঁচ শ নেতা-কর্মী  আওয়ামী লীগে যোগদান করেন।

আরও পড়ুন

সর্বশেষ