রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদআরো খবর......বিএনপির জন্ম হয়েছে সেনানিবাসে : ডেপুটি স্বীকার

বিএনপির জন্ম হয়েছে সেনানিবাসে : ডেপুটি স্বীকার

বিএনপি কোনো রাজনৈতিক দল নয় তারা রাজনৈতিক প্লাটফর্ম বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্বীকার এ্যাড. ফজলে রাব্বি মিয়া। শনিবার দপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, বিএনপির জন্ম হয়েছে সেনানিবাসে। তাদের জন্ম হয়েছে আওয়ামী লীগ হটানোর জন্য। ৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার পর আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্য এই বিএনপির জন্ম।
ডেপুটি স্পিকার বলেন, ৯৬ সাল আর ২০১৪ সাল এক না। আপনারা কাকে চ্যালেঞ্জ করেছেন তা জানেন না। যে দল গড়ে উঠেছে তৃণমূল থেকে। আর আপনাদের দল উঠে এসেছে সেনানিবাস থেকে। ওই সময় যেমন আওয়ামী লীগকে ঠেকানো যায়নি তেমনি এখনও আওয়ামী লীগকে ঠেকানো যাবে না।
খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, আপনি ছাত্রদলকে পুনর্গঠন করতে চেয়েছেন। তাহলে কি আমরা ধরে নেব যে আপনাদের ছাত্র দলের আগে কোনো কমিটি ছিল না?  আপনারা শিবির ক্যাডারদের উপর নির্ভর করেছেন এতদিন?
খালেদা জিয়া ‘ক্যু’ এর মাধ্যমে ক্ষমতা দখল করতে চেয়েছিলেন উল্লেখ করে তিনি বলেন, সরকার পরিবর্তনের পন্থা হল নির্বাচন। নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পরিবর্তন হয়। আর আমাদের প্রধানমন্ত্রী নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পরিবর্তন করতে চেয়েছেন। এবং সেটাই করেছেন। কিন্তু আপনি চেয়েছিলেন, মানুষ হত্যা করে ‘ক্যু’ এর মাধ্যমে ক্ষমতা দখল করতে। কিন্তু দেশপ্রেমিক সেনাবাহিনী আপনাকে তা করতে দেয়নি।
এ সময় তিনি বলেন, দেশপ্রেমিক সেনাবহিনী ৫ জানুয়ারি নির্বাচনে সহায়তা করেছে। এবং সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার সব পথ বন্ধ করে দিয়েছি।
উপজেলা নির্বাচনের বিষয়ে তিনি বলেন, আমরা আশা করি এদেশের শান্তিপ্রিয় জনগণ অরাজকতা কারী, মানুষ হত্যাকারী, পেট্টোল বোমা নিক্ষেপকারী বিএনপি-জামায়াতের প্রার্থীদেরকে এই উপজেলা নির্বাচন বর্জন করবে।
সংগঠনের উপদেষ্টা ও স্বতন্ত্র সংসদ সদস্য হাজী মো: সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাম্যবাদী দলের ঢাকা মহানগরীর আহ্বায়ক হারুন চৌধুরী, আওয়ামী লীগের সহ-সম্পাদক ব্যারি. জাকির হোসেন প্রমুখ।
আরও পড়ুন

সর্বশেষ