ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
কালো পতাকা মিছিল কর্মসূচিতে বাধা দেয়ার প্রতিবাদে আগামী শনিবার সারা দেশে প্রতিবাদ সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ১৯ দলীয় জোট। এছাড়া রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
বুধবার সন্ধ্যায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে মির্জা আলমগীর বলেন, আমরা প্রশাসনের কাছে শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি পালনের জন্য সহযোগিতা চেয়েছিলাম। কিন্তু আমাদেরকে কর্মসূচির অনুমতি দেওয়া হয়নি। তারা বাকশালী মনোভাব নিয়ে ১৯ দলীয় জোটের কর্মসূচিতে বাধা দিয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন, সহ-দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি, মহিলা দলের সাধারন সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।




