শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়বিশিষ্টজনদের সঙ্গে চা-চক্রে প্রধানমন্ত্রী

বিশিষ্টজনদের সঙ্গে চা-চক্রে প্রধানমন্ত্রী

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

গুণিজনদের সঙ্গে গণভবনে চা-চক্রে বসেছিলেন প্রধানমনস্ত্রী শেখ হাসিনা। কবি-সাহিত্যিক, শিল্পী, শিক্ষক, গণমাধ্যমকর্মী ও বুদ্ধিজীবীসহ নানা শেণী-পেশার নাগরিকগণ এতে আমন্ত্রিত ছিলেন। চা খেতে খেতে প্রধানমন্ত্রীর সঙ্গে এ সময় তারা হাস্য রসে মেতে ওঠেন। প্রধানমন্ত্রীও খোলামেলাভাবে তাদের সঙ্গে গল্প করেন। সন্ধ্যা পর্যন্ত চলে এই চা-চক্র। এ সময় সাংস্কৃতিক অনুষ্ঠানও উপভোগ করেন প্রধানমন্ত্রী। শুরুতেই প্রধানমন্ত্রী সবার সঙ্গে কুশল বিনিময় করেন। এক পর্যায়ে প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানাও যোগ দেন।

চা চক্র অনুষ্ঠানের পর সবার সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী। দীর্ঘ এ অনুষ্ঠানে একের পর এক গান ও কবিতা আবৃত্তি করা হয়। অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, জনপ্রিয় কণ্ঠশিল্পী সুবীর নন্দী, কবি কাজী রোজী, এটর্নি জেনারেল মাহবুবে আলম, চলচ্চিত্র পরিচালক নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, অভিনেতা পিযূষ বন্দোপাধ্যায়, আলী জাকের, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি গোলাম কুদ্দুস প্রমুখ।
গণমাধ্যম ব্যক্তিত্বদের মধ্যে বিটিভির মহাপরিচালক ম. হামিদ, গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, কালের কণ্ঠের সম্পাদক ও কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজামসহ আরো অনেকে।
শিক্ষকদের মধ্যে ঢাবি উপাচার্য আ আ ম স আরেফিন  সিদ্দিক, সদ্য পদত্যাগী জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের  ভিসি ড. আনোয়ার হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি মিজানুর রহমান প্রমুখ। এছাড়া আওয়ামী লীগ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, আবুল মাল আব্দুল মুহিত, এইচটি ইমাম, মতিয়া চৌধুরী, ওবায়দুল কাদের, গওহর রিজভী, ইকবাল সোবহান চৌধুরী প্রমুখ।
আরও পড়ুন

সর্বশেষ