শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়যে নির্বাচনে বিশ্ববাসী প্রত্যাখান করেছে, সে নির্বাচনে সেনাবাহিনীর অংশগ্রহণ অপ্রয়োজনীয়

যে নির্বাচনে বিশ্ববাসী প্রত্যাখান করেছে, সে নির্বাচনে সেনাবাহিনীর অংশগ্রহণ অপ্রয়োজনীয়

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আসন্ন নির্বাচন দেশবাসী প্রত্যাখান করেছে, বিশ্ববাসী প্রত্যাখান করেছে, সে নির্বাচনে সেনাবাহিনীর অংশগ্রহণ অপ্রয়োজনীয়। শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমারা মনে করি, একতরফা নির্বাচনে সেনা ব্যবহার করা ঠিক হবে না।‘যেখানে অর্ধেকের বেশি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করানো হয়েছে, সেখানে বাকি আসনের জন্য সারাদেশে সেনাবাহিনীর মোতায়েনের সিদ্ধান্তে বিএনপি বিস্মিত।’

সমঝোতার বিষয়ে নজরুল ইসলাম বলেন, যারা সংখ্যাগরিষ্ঠ ভোটারদের ভোটাধিকার কেড়ে নেয়, তারা কখনোই সমঝোতার পথে আসবে না। সমঝোতা নিয়ে তাদের বক্তব্যে ‘যদি’ এবং ‘প্রয়োজনে’র আধিক্যই প্রমাণ করে তারা সমঝোতা চায় না।

আরও পড়ুন

সর্বশেষ