সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদআরো খবর......সোমবার ৭ জেলায় হরতাল

সোমবার ৭ জেলায় হরতাল

ন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)

গ্রেফতারকৃত নেতাদের মুক্তি, তফসিল বাতিল ও দলের নেতাকর্মীদের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে সোমবার দেশের ৭ জেলায় হরতাল আহবান করেছে বিএনপি। নোয়াখালী, গাজীপুরের কালিয়াকৈর, নওগাঁ, নাটোর, গাইবান্ধা, ময়মনসিংহ ও ভালুকায় স্থানীয় বিএনপি  সোমবার হরতাল ডেকেছে স্থানীয় বিএনপি নেতৃত্বাধীন আঠারো দলীয় জোট।

নওগায় রোববার বিকালে অবরোধ চলাকালীন এক সংক্ষিপ্ত সমাবেশে এ ঘোষণা দেন জেলা বিএনপির সভাপতি সামসুজোহহা খান। আঠারো দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে এই হরতাল কর্মসূচীর ঘোষণা দেয়া হয়।

এদিকে রোববার দুপুরে কালিয়াকৈর এলাকায় অবরোধের সমর্থনে মিছিল করার সময় পুলিশের ছোড়া গুলিতে আহত হন জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইেয়েদুল আলম বাবুল। তাকে চিকিৎসার জন্য জরুরী ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়েছে। এর প্রতিবাদে জেলা বিএনপি সোমবার কালিয়াকৈরে সকাল সন্ধ্যা হরতাল আহবান করেছে। ঢাকার মালিবাগ চৌধুরী পাড়ায় শনিবার রাতে মিনিবাসে বোমা হামলার ঘটনায় আসামী করা হয় বরকত উল্লাহ বুলুকে। এর প্রতিবাদে নোয়াখালী জেলা বিএনপি সোমবার সকাল সন্ধ্যা হরতাল আহবান করেছে। একইসাথে পুলিশি হামলা ও নির্যাতনের প্রতিবাদে গাইবান্ধা জেলা বিএনপি হরতাল ডেকেছে।

রোববার অবরোধ চলাকালে ভালুকায় ১৮ দলীয় জোটের মিছিলে লাঠিচার্জ করে পুলিশ। এতে বিএনপির কেন্দ্রীয় নেতাসহ ২৫জন নেতাকর্মী আহত হয়। এর প্রতিবাদে জেলা বিএনপি সোমবার ময়মনসিংহে হরতাল আহবান করেছে।

আরও পড়ুন

সর্বশেষ