রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়সংসদ নির্বাচন নিয়ে উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন

সংসদ নির্বাচন নিয়ে উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

দশম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। একই সঙ্গে নির্বাচন পর্যবেক্ষণে ২০০৮ সালের মতো পর্যবেক্ষক দল পাঠানোর কথা বিবেচনা করতে প্রস্তুতি রয়েছে বলেও জানিয়েছে ইইউ। তবে বাংলাদেশের রাজনৈতিক এবং নিরাপত্তা পরিস্থিতির ওপর এটি নির্ভর করবে বলে জানানো হয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতিবিষয়ক প্রতিনিধি ক্যাথারিন অ্যাশটন এক বিবৃতিতে এ কথা জানান। শনিবার ব্রাসেলসে তার অফিস থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে সবার অংশগ্রহণে একটা শান্তিপূর্ণ, স্বচ্ছ এবং বিশ্বাসযোগ্য নির্বাচন করতে হলে সহিংসতার অবসান এবং সংকটের একটা রাজনৈতিক সমাধান প্রয়োজন।

বিবৃতিতে জনগণের ইচ্ছে প্রতিফলিত হবে এমন একটি নির্বাচন করার জন্য একটা গ্রহণযোগ্য ফর্মুলা খুঁজে বের করতে সব দলের প্রতি আহ্বান জানানো হয়। আরও সহিংসতায় উস্কানি যোগাতে পারে এমন যেকোনো পদক্ষেপ না নেওয়ার জন্য ক্যাথারিন অ্যাশটন সব রাজনৈতিক নেতার প্রতি আহ্বান জানান।

তিনি বলেন,বাংলাদেশে হরতালের মাধ্যমে যে ভীতি সঞ্চার করা হচ্ছে এবং সংঘাতময় পরিস্থিতি তৈরি করা হচ্ছে তাতে ইউরোপীয় ইউনিয়ন উদ্বিগ্ন।একই সঙ্গে রাজনৈতিক নেতৃবৃন্দ এবং মানবাধিকার রক্ষায় সক্রিয় কর্মীদের গ্রেফতারের ঘটনাতেও ইইউ উদ্বিগ্ন।

আরও পড়ুন

সর্বশেষ