ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদকে জাতীয় পার্টি থেকে বহিষ্কার করেছেন সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদ। কাজী জাফরের ব্যক্তিগত সহকারি গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে বিবৃতি দিতে যাচ্ছেন কাজী জাফর আহমেদ।
এর আগে আজ দুপুরে কাজী জাফরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানান এরশাদ। রাজধানীর বারিধারা এলাকার একটি রেস্তোরাঁয় সাংবাদিকদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এ কথা জানান তিনি। এরশাদ বলেন, দল থেকে কাজী জাফরকে বহিষ্কারের চিঠি এই মাত্র সই করে এলাম।




