ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
নিরাপত্তার স্বার্থে আশুলিয়া এলাকার সব কারখানা বৃহস্পতিবারও বন্ধ রাখার সিন্ধান্ত নিয়েছে পোশাক খাতের শীর্ষ সংগঠন বিজিএমইএ। বুধবার বিজিএমইএ’র কার্যলায়ে আশুলিয়া এলাকার কারখানা মালিকদের নিয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে বিজিএমইএ সূত্রে জানা গেছে। এ বিষয়ে বিজিএমইএ’র সাবেক সভাপতি ও ইএবির প্রেসিডেন্ট আবদুস সালাম মুর্শের্দী বলেন, আশুলিয়া ও সাভার এলাকায় বেশ কিছু কারখানায় শ্রমিকরা ভাংচুর ও অগ্নি সংযোগ করেছে। তাই নিরপত্তার স্বার্থেই এই এলাকার সব কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।




