শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়আলোচনার মাধ্যমেই সকল সমস্যা সমাধান হতে পারে কারণ গণতন্ত্রের ভাষা হচ্ছে আলোচনা...

আলোচনার মাধ্যমেই সকল সমস্যা সমাধান হতে পারে কারণ গণতন্ত্রের ভাষা হচ্ছে আলোচনা : সিইসি

সহিংসতা গণতন্ত্রের ভাষা নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ। তিনি বলেন, আলোচনার মাধ্যমেই সকল সমস্যা সমাধান হতে পারে। কারণ গণতন্ত্রের ভাষা হচ্ছে আলোচনা। আলোচনার মাধ্যমে আমরা একে অপরকে ‘কনভিন্স’ করতে চেষ্টা করবো। যে ‘কনভিন্স’ করতে পারে সেই তো ‘গেইন’ করবে। তাই সহিংসতা নয়, আলোচনার মাধ্যমেই চলমান সংকট নিরসন হতে পারে বলে তিনি মত দেন। বুধবার রাজধানীর শেরে বাংলানগরে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, কমিশনের পক্ষ থেকে বিএনপির সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করা হয়নি। তবে আমরা চাই সবাই নির্বাচনে আসলে অনেক ভালো হবে। সকলের অংশগ্রহণে যেন শান্তিপূর্ণ নির্বাচন হয়। গণতান্ত্রিক দেশের এটাই নিয়ম। আমরা অপেক্ষা করবো। শেষ পর্যন্তও অপেক্ষা করবো। তবে আমরা এখনো আশাবাদি সকলের অংশগ্রহণেই আমরা নির্বাচন করতে পারবো। কারণ দুই দলেই অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন। আশা করি তারা চিন্তাভাবনা করে ইতিবাচক সিদ্ধান্ত দিবেন।
তিনি বলেন, বিএনপির সঙ্গে যোগাযোগ তো অন্যভাবেও হতে পারে। কমিশন থেকে আমরা সক্রিয়ভাবে অংশ নিতে পারি না। এটা আইনেও নেই। তবে আমাদের কমিশনের বাইরে তো ব্যক্তিগতভাবে কারো আত্মীয়-স্বজন রয়েছে। বা থাকতে পারে। সেভাবে যোগাযোগ হতে পারে। তবে বিষয়টি আমার জানা নেই বলে জানান সিইসি।
আরও পড়ুন

সর্বশেষ