শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদআরো খবর......নিম্ন আদালতে নিরাপত্তা জোরদার

নিম্ন আদালতে নিরাপত্তা জোরদার

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

হরতালে নিম্ন আদালত অঙ্গনে ৬টি বোমা বিস্ফোরিত হওয়ার পর বুধবার ৪টি আর্চওয়ে স্থাপন করা হয়েছে। পাশাপাশি মেটাল ডিটেকটার ও পুলিশ প্রহরা বাড়ানো হয়েছে। আইনজীবী, বিচারপ্রার্থী, আদালতের কর্মচারীসহ সবাইকে ওই আর্চওয়ের ভেতর দিয়ে আদালতে প্রবেশ করা বাধ্যতামুলক করা হয়েছে। আর্চওয়ে ছাড়াও আদালত অঙ্গনে প্রবেশের ৭টি ফটকের সামনে মেটাল ডিটেকটারসহ পুলিশ মেতায়েন এবং প্রত্যেক আদালত ভবনের ছাদেও পুলিশের টহল বাড়ানো হয়েছে।

আর্চওয়েগুলো ঢাকা সিএমএম আদালতের নতুন ভবনে ওঠার প্রবেশদ্বারে, ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের নতুন ৮ তলা ভবনে এবং পুরাতন ৫ তলা ভবনের প্রবেশ দ্বারে এবং ঢাকা মহানগর দায়রা জজ আদালতে প্রবেশ দ্বারে আর্চওয়েগুলো স্থাপন করা হয়। এ সম্পর্কে নি¤œ আদালতে দায়িত্বরত এডিসি (প্রসিকিউশন) আনিসুর রহমান জানান, প্রাথমিক পর্যায়ে ৪টি আর্চওয়ে স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে আরো স্থাপন করা হবে।

তিনি আরও জানান, নিরাপত্তার জোরদারের জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন ছাড়াও সাদা পোশাকের পুলিশ ও মোতায়েন করা হয়েছে। এছাড়া গোয়েন্দা নজরদারীও জোরদার করা হয়েছে। বিএনপিসহ ১৮ দলীয় জোটের হরতাল চলাকালে আদালত অঙ্গনে বোমাবাজি আগুন দেয়ার ঘটনার পর এ উদ্যোগ নেয়া হলো।

আরও পড়ুন

সর্বশেষ