রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়বিএনপি অফিস ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার

বিএনপি অফিস ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

১৮ দলের ডাকা টানা ৮৪ ঘণ্টা হরতালের শেষ দিনের শুরুতেই রাজধানীর নয়াপল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অফিসকে ঘিরে নিরাপত্তার ব্যবস্থা গড়ে তোলেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

১৮ দলীয় জোটের ডাকা টানা ৮৪ ঘন্টার হরতালের শেষ দিনে যানবাহন চলাচল করতে দেখা যাচ্ছে। এ সময় নয়াপল্টনের সামনে রাস্তায় কিছু সংখ্যক প্রাইভেটকার, মিনিবাস, মোটরবাইক , সিএনজি ও রিক্সা চলাচল করতে দেখা যায়। যা বিগত তিন দিনের হরতালে ছিল না।

বিএনপি কার্যালয়ের সামনে দিয়ে শুধু সংবাদকর্মী ছাড়া সাধারণ মানুষকে হাঁটতে দিচ্ছে না আইনশৃঙ্খলা বাহিনী। অনেক ক্ষেত্রে সংবাদকর্মীদেরও জিজ্ঞাসাবাদ ও পরিচপত্র দেখছেন তারা। গত তিন দিনের হরতালে বিএনপির কার্যালয়ে সামনে দিয়ে চলাচল করার সময় আইনশৃঙ্খলা বাহিনী সাধারণ মানুষকে জিজ্ঞাবাদ করলেও আজ তার প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন লক্ষ্য করা গেছে।

বিএনপির কার্যালয়ে সামনে এক পথচারি বলেন, ভাই গত তিন দিন পুলিশকে জবাব দিতে দিতে অস্থির হয়ে গেছি। যেখাই যাই সেখানেই পুলিশকে জবাব দিতে হয় আমি কোথায় থাকি, কোথায় যাচ্ছি, কি করি ইত্যাদি। তবে আজকে এখন পর্যন্ত কোথাও এই জবাব দিতে হয়নি।

এই বিষয়ে নয়াপল্টন বিএনপির কার্যালয়ে সামনে দায়িত্বরত এক পুলিশ কর্মকতা বলেন, হরতালের কারণে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। যাতে কোনো ধরনের সহিংসতা ও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি না হয়। আর এই অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে সাধারণ মানুষদের সুবিধার জন্যই।

আরও পড়ুন

সর্বশেষ