ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
গাজীপুরে ১৮ দলীয় জোটের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে নব নির্বাচিত মেয়র মান্নানসহ ৫০ জন আহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, সকালে ১৮দলীয় নেতাকর্মীরা হরতালের সমর্থনে একটি মিছিল বের করলে পুলিশ তাদের বাধা দেয়। এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে গাজীপুরের নতুন মেয়র এমএ মান্নানসহ ৫০ জন আহত হন। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।




