শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়দেশকে আলোকিত করা দেশের মানুষের জীবনকে আলোকিত করাই আমাদের লক্ষ্য : প্রধানমন্ত্রী

দেশকে আলোকিত করা দেশের মানুষের জীবনকে আলোকিত করাই আমাদের লক্ষ্য : প্রধানমন্ত্রী

ষ্টাফরিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের বর্তমান নয় হাজার ৭১৩ মেগাওয়াট। উৎপাদন ১০ হাজার মেগাওয়াটে পৌঁছলে উৎসব করবে দেশ। মঙ্গলবার সকালে রাজধানীতে বাপেক্স ভবন উদ্বোধনী অনুষ্ঠানে শেখ হাসিনা এসব কথা বলেন। অনুষ্ঠানের শুরুতেই প্রধানমন্ত্রী বাপেক্স ভবন উদ্বোধন এবং আগারগাঁওয়ে জিটিসিএল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার ইতোমধ্যে ভারত থেকে বিদ্যুৎ আমদানি শুরু করেছে। নেপাল ও ভুটান থেকে ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে বিদ্যুৎ আনতে আলোচনা চলছে।এছাড়া মিয়ানমারে বিদ্যুৎ উৎপাদন এবং সেখান থেকে তা আমদানির জন্যও আলোচনা চলছে বলে জানান প্রধানমন্ত্রী। দশম জাতীয় সংসদ নির্বাচনে দেশবাসী আওয়ামী লীগকে পুনরায় নির্বাচিত করে জনগণের সেবা করার সুযোগ দেবে বলে আশা প্রকাশ করেন শেখ হাসিনা। তিনি বলেন, বাংলাদেশকে আলোকিত করা এবং বাংলাদেশের মানুষের জীবনকে আলোকিত করাই আমাদের লক্ষ্য। আশাকরি আমরা তাতে সক্ষম হবো।
শেখ হাসিনা বলেন, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সূর্য, সমুদ্র ও মাটির নিচের সম্পদকে কাজে লাগাবো। এজন্য সকলের সহযোগিতা চাই। জ্বালানিকে উন্নয়নের অন্যতম উপকরণ হিসেবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বিশ্বে জ্বালানি চাহিদার প্রায় পুরোটাই মেটানো হয় জীবাশ্ম জ্বালানি তথা তেল, গ্যাস ও কয়লা থেকে।
আমরা ভাগ্যবান যে, আমাদের গ্যাসের ভাল মজুদ আছে। ইনশাল্লাহ, ভবিষ্যতে আরো পাবো। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেন, দেশের সম্পদ বিক্রি করতে আসিনি। রক্ষা করতে এসেছি। বাপেক্সকে আরও শক্তিশালী এবং মানসম্পন্ন প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ১৯৭৫ সালের ৯ অগাস্ট শেল কোম্পানি থেকে তিতাস, হবিগঞ্জ, রশিদপুর, কৈলাসটিলা ও বাখারাবাদ গ্যাস ফিল্ড নামমাত্র মূল্যে কিনে নেয়া হয়। এর মাধ্যমে দেশের প্রধান প্রাকৃতিক সম্পদ গ্যাসের উপর রাষ্ট্রীয় মালিকানা পুরোপুরিভাবে প্রতিষ্ঠিত হয়।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোজাম্মেল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-এলাহী বীর বিক্রম।বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সুবিদ আলী ভূইয়া, স্থানীয় সাংসদ আসাদুজ্জামান খান কামাল প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর।
আরও পড়ুন

সর্বশেষ