ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ৬০ ঘন্টার হরতাল প্রত্যাহার করা হবে না, বরং হরতালের আগে কোন সংলাপ নয়, হরতালের পরই সংলাপ হবে বলে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন বেগম খালেদা জিয়া।
সন্ধ্যা ৬ টা ২৫ মিনিটে প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতা ১৮ দলীয় জোটনেত্রী খালেদা জিয়াকে ফোন করে রোববার গণভবনে চায়ের দাওয়াত দেন। একইসাথে প্রধানমন্ত্রী ৬০ ঘন্টার হরতাল প্রত্যাহারের আহবান জানান। এসময় তিনি বলেন, হরতাল আমার একার সিদ্ধান্ত নয়, তাই এখন হরতাল প্রত্যাহার করা সম্ভব ন্য।আপনি এ আহবান জানাতে অনেক দেরি করে ফেলেছেন। শনিবার রাতে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান এ কথা বলেন।
ফোনে খালেদা জিয়া প্রধানমন্ত্রীকে বলেন, আমি গতকালকের সমাবেশে বলেছি আন্দোলন ও সংলাপ এক সাথে চলবে। সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রধানমন্ত্রী ২৮ অক্টোরবর গণভবনে বিরোধীদলীয় নেতাকে দাওয়াত দিয়েছেন। কিন্তু ওইদিন হরতাল থাকার কারণে তা সম্ভব নয়। বিরোধীদলীয় নেতা সংলাপের জন্য ২৯ অক্টোবর সন্ধ্যা ৬টার পর যে কেনো মুহূর্তে প্রস্তুত।




