সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়হরতালকে সামনে রেখে রাজধানীতে গাড়ি ভাঙচুর ,যাত্রীবাহী বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ

হরতালকে সামনে রেখে রাজধানীতে গাড়ি ভাঙচুর ,যাত্রীবাহী বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ

ষ্টাফরিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের টানা ৩ দিনের হরতালকে সামনে রেখে রাজধানীতে গাড়ি ভাঙচুর ,যাত্রীবাহী বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। শনিবার রাত ৯টা পর্যন্ত রাজধানীতে প্রায় ৪৭২টি কক টেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিচারপতি,সিইসি,মন্ত্রী,আওয়ামীলীগ নেতা ও বিএনপি নেতা, মিডিয়ার গাড়ির ওপর সহ রাজধানীর ২১টি স্পটে ৪৭২টি ককটেল বিস্ফোরণ ঘটায় হরতাল সমর্থনকারীরা।

শনিবার দুপুরে রাজধানীর গুলশান এ ফার্মগেট এলাকায় এ ঘটনা ঘটে। দুপরে রাজধানীর বিজয়নগরে জামায়াতের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুপুরে ১টার দিকে হরতালের সমর্থনে রাজধানীর খিলগাঁও-তালতলা এলাকায় মিছিল করে শিবিরের ঢাকা মহানগরী পূর্ব শাখা।

শনিবার বেলা আড়াইটার দিকে গুলশান-১ ও ২ এর মাঝামাঝি স্থানে গুলশানে কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে হরতাল সমর্থনকারীরা। প্রত্যক্ষদর্শীরা জানায়, ১০-১২ যুবক হঠাৎ করে হরতালের সমর্থনে একটি মিছিল বের করে। মিছিলটি গুলশান-১ ও ২ এর মাঝামাঝি স্থানে পৌঁছলে সেখানে কয়েকটি গাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় আশেপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দুপুর ১২টার দিকে রাজধানীর ফার্মগেট এলাকায় তেজগাঁও কলেজের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময়  গাবতলী-যাত্রাবাড়ী রুটের ৮ নম্বর পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয়।

এদিকে শনিবার বেলা সোয়া ১ টার দিকে রাজধানীর বিজয়নগরে জামায়াতের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেখান থেকে ৩ জামায়াত কর্মীকে আটক করে পুলিশ।  হরতালের সমর্থনে শনিবার বেলা সোয়া ১টার দিকে ফকিরাপুল পানির ট্যাঙ্কি থেকে মিছিল বের করে জামায়াতে ইসলামী। মিছিলটি বিজয়নগর পর্যন্ত আসলে পুলিশ বাধা দিলে সঘর্ষ বেঁধে যায়। এসময় পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে মিছিলকারীরা। পরে কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদের বাড়িতে ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিনের বাসার সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাতে এ বিস্ফোরণ ঘটানো হয়। প্রতক্ষদর্শীরা জানায়, রাত সাতটার দিকে কে বা কারা রাজধানীর ইন্দিরা রোডে আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদের বাড়িতে ককটেল হামলা চালায়। আইনমন্ত্রী শফিক আহমেদ সাংবাদিকদের জানান, বাড়ির আঙিনায় ককটেল দুটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। তবে কারো গায়ে লাগেনি। এদিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিনের বাসার সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে।  রাত ৮ টার দিকে প্রধান নির্বাচন কমিশনারের বনানীর বাসার সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

রাজধানীর সায়েদাবাদ-গাবতলী (৮ নম্বর) রুটের একটি বাসে ও এবং কলাবাগানে একটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ১৮ দলের ডাকা হরতালের আগে শনিবার বেলা সোয়া ১২টার দিকে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন তেজগাঁও থানার উপপরিদর্শক শাহিদা আক্তার। রাজধানীতে বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১ এর ফটকে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এতে চ্যানেলের সিনিয়র নিউজরুম এডিটর জাকারিয়া বিপ্লব আহত হয়েছে। চ্যানেল কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্ধ্যা ৬টার দিকে চ্যানেলের বারিধারার প্রধান কার্যালয়ের সামনে ককটেলের বিস্ফোরণ ঘটনায় দুর্বৃত্তরা। এতে চ্যানেলের সিনিয়র নিউজরুম এডিটর জাকারিয়া বিপ্লব আহত হন। তাকে হাসপাতালে ভর্তি কর হয়েছে।

হরতালের আগেরদিন রাজধানীর ব্যস্ততম ফার্মগেট এলাকায় একটি বাসে আগুন দেয়া হয়েছে। এছাড়া নয়াপল্টনে বিএনপির অফিসের কাছে একটি পিকআপ ভ্যানে আগুন দেয়া হয়েছে। কাকরাইলে বিচারপতিদের বাসভবন লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। পরে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে এ ধরনের হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এদিকে, মতিঝিল জোনের এক পুলিশ কর্মকর্তার কার্যালয় লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।  রোববার থেকে টানা ৬০ ঘণ্টা হরতালের সমর্থনে রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের পাশে যাত্রীবাহী একটি বাস ভাঙচুর এবং পরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার বিকাল পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। বিকাল ৪টার দিকে রাজধানীর রায়েরবাগে পেট্রো বাংলার কর্মকর্তা-কর্মচারীদের বহনকারী একটি বাসে অগ্নিসংযোগ করেছে হরতাল সমর্থকরা। পরে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিভিয়ে ফেলে।

উল্লেখ্য, শুক্রবার বিকালে সোহরাওয়ার্দী উদ্যানে ১৮ দলীয় জোটের সমাবেশ থেকে রোববার থেকে টানা ৬০ ঘণ্টার হরতাল কর্মসূচি ঘোষণা করেন বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া।

আরও পড়ুন

সর্বশেষ