ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
শুধুমাত্র বিএনপিকে আলোচনার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে ১৮ দলকে নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ। শনিবার সন্ধ্যায় গণ ভবন থেকে বেড়িয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
প্রসঙ্গ,শনিবার সন্ধ্যায় ৬টা ২৫ মিনিটে দুই নেত্রীর মধ্যে বহুল প্রত্যাশিত এ ফোনালাপ হয়েছে। ফোনে খালেদা জিয়াকে ২৮ অক্টোবর সোমবার গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন শেখ হাসিনা। সেই সঙ্গে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেশ ও জাতির স্বার্থে জ্বালাও পোড়াও হরতাল প্রত্যাহার করে সংলাপে বসার অনুরোধ জানান।
প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাথে দলের সিনিয়র নেতাদেরও নৈশভোজের আমন্ত্রণ জানান। বিরোধীদলীয় নেতা এ বিষয়ে দলের নেতাদের সাথে আলোচনা করে সিদ্দান্ত জানাবেন বলে প্রধানমন্ত্রীকে জানান। এছাড়া তাদের মধ্যে কয়েক মিনিট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।বাসার রেড টেলিফোনটি বিকল থাকায় মোবাইল ফোনেই কথা বলেন প্রধানমন্ত্রী।




