ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
আগামী ৩ নভেম্বর রাজধানীতে জনসভা করবে আওয়ামী লীগ। সোহরাওয়ার্দী উদ্যানে এ জনসভা হবে। এতে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আওয়ামী লীগের একটি নির্ভরযোগ্য সূত্র ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছে। সূত্র জানায়, দলের উচ্চ পর্যায়ের বৈঠকে জনসভার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। ওইদিন ঐতিহাসিক জেলহত্যা দিবস।




