সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদআরো খবর......আইনমন্ত্রী ও সিইসির বাসায় বোমা হামলা

আইনমন্ত্রী ও সিইসির বাসায় বোমা হামলা

ষ্টাফরিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমদের বাসায় তার কক্ষ বরাবর হাতবোমা নিক্ষেপ করা হয়েছে, ওই সময় মন্ত্রী তার কক্ষেই ছিলেন। প্রায় একই সময় প্রধান নির্বাচন কমিশনারের বাসায়ও বোমা হামলা হয়েছে। আইনমন্ত্রীর ছেলে ব্যারিস্টার মাহবুব শফিক বলেন, “সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে আমরা পরপর দুটি বোমা বিস্ফোরণের শব্দ পেয়ে বের হয়ে দেখি ধোঁয়া উড়ছে। তবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

“বাসার পেছনের দিকে থাকা একটি গাছের নিচে ওই বোমা দুটির বিস্ফোরণ ঘটে। বোমাটি যেখানে বিস্ফোরিত হয়েছে তার বরাবর উপরে বাবার রুম। তিনি হামলার সময় সেখানেই ছিলেন।” তেজগাঁও বিভাগ পুলিশের উপ-কমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, আইনমন্ত্রীর ইন্ধিরা রোডের বাসার পেছনে হাতবোমা নিক্ষেপের খবর পেয়ে তারা সেখানে গিয়েছিলেন। তবে সন্দেহভাজন কাউকে পাওয়া যায়নি।

এর আগে সন্ধ্যা ৭টার দিকে সিইসি কাজী রকিবউদ্দীন আহমদের বারিধারার বাসার প্রাচীরে হাতবোমা নিক্ষেপ করা হয়েছে বলে জানান সহকারী কমিশনার (গুলশান জোন) নুরুল আমিন। এ সময় সিইসি বাসায় ছিলেন। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত করা যায়নি।

আরও পড়ুন

সর্বশেষ