সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদআরো খবর......বারিধারায় একাত্তর টেলিভিশনের কার্যালয়ে বোমা হামলা, আহত ২

বারিধারায় একাত্তর টেলিভিশনের কার্যালয়ে বোমা হামলা, আহত ২

ষ্টাফরিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

রাজধানীর বারিধারায় একাত্তর টেলিভিশনের কার্যালয়ে বোমা হামলা হয়েছে। এতে ওই টিভি স্টেশনের জ্যেষ্ঠ বার্তাকক্ষ সম্পাদক জাকারিয়া আকন্দ বিপ্লব ও ক্যামেরা পারসন আলমগীর হোসেন আহত হয়েছেন। শনিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে এ ঘটনা ঘটে।

একাত্তর টিভির অনুষ্ঠান প্রধান আহমেদ রেজাউর রহমান জানান, সন্ধ্যায় মূল রাস্তা থেকে প্রাচীরের উপর দিয়ে একটি বোমা একাত্তর টিভির কার্যালয়ের ভেতরে ছোড়া হয়। এসময় বিপ্লম ও আলমগীর কার্যালয়ের নীচে দাঁড়ানো ছিলেন। বোমাটি বিস্ফোরিত হলে তারা দুজনই আহত হন। তাদের উন্নত চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।
ঢাকা মহানগর পুলিশের গুলশান জোনের উপ-কমিশনার লুৎফুল কবির সাংবাদিকদের বলেন, এই হামলা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। আজ দেশের বিভিন্ন যে হামলা হয়েছে এটা তারই অংশ।
এদিকে একই সময় মিরপুরের পল্লবীতে বেসরকারি টেলিভিশন মোহনা কার্যালয়ের সামনে একটি হাতবোমা বিস্ফোরণ হয়। মোহনার চেয়ারম্যান সাংসদ কামাল মজুমদারের ব্যক্তিগত সহকারী মোজাম্মেল মজুমদার জানিয়েছেন, তাদের কার্যালয়কে লক্ষ্য করে বোমাটি ছোড়া হয়। তবে এতে কেউ হতাহত হয়নি। এছাড়া দেনিক ভোরের কাগজ এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল দেশটিভির কার্যালয়ের সামনে থেকে দুটি তাজা হাতবোমা পুলিশ উদ্ধার করে নিয়ে গেছে বলে জানা গেছে।
আরও পড়ুন

সর্বশেষ