সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়সুরঞ্জিতের বাসায় ককটেল নিক্ষেপ

সুরঞ্জিতের বাসায় ককটেল নিক্ষেপ

ষ্টাফরিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

দফতরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের রাজধানীর ঝিগাতলার বাসার সামনে শুক্রবার সকালে দুটি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় মন্ত্রী তার বাসভবনেই অবস্থান করছিলেন। তবে বিস্ফোরণে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে দফতরবিহীন মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের ঝিগাতলার বাসার সামনে পরপর দুঁটি হাতবোমার বিস্ফোরণ ঘটায় অজ্ঞাত দুর্বৃত্তরা।  তারা জানান, প্রথমে মন্ত্রীর বাসার মূল গেটের সামনে একটি এবং এর পরপরই বাড়ির সীমানা ঘেষে আরেকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল হোসেন  জানান, ঘটনার পর মন্ত্রীর বাসার সামনে নিরাপত্তা আরও জোরদার করা হযেছে। বোমা বিস্ফোরণের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তাদের আটক করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এ ছাড়া গতকাল রাজধানীর পল্লবী আবাসিক এলাকায় সরকারদলীয় সংরক্ষিত নারী আসনের সাংসদ ও ঢাকা মহানগর মহিলা আওয়ামী লীগের (উত্তর) সাধারণ সম্পাদক শাহেদা তারেক দীপ্তির বাসার সামনে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে সাংসদ দীপ্তির বাসার সামনে দুর্বৃত্তরা তিনটি হাতবোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। এর মধ্যে একটি হাতবোমা অবিস্ফোরিত থেকে যায়।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ শেখ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন  এবং  এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনেক আটক করা হয়েছে এবং সেখান থেকে অবিস্ফোরিত একটি ককটেল উদ্ধার করা হয়েছে। এসময় ঈমান আলী নামে ওই বাড়ির এক প্রহরী সামন্য আহত হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

আরও পড়ুন

সর্বশেষ