ন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)
গাজীপুরের রাজেন্দ্রপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার সকাল নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর ভাওয়াল জাতীয় উদ্যানের সামনে ঢাকাগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই পাঁচজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। জয়দেবপুর থানার উপ পরিদর্শক (এসআই) আনোয়ার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।




