সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদআরো খবর......রিজভীকে দেখতে দলীয় কার্যালয়ে খালেদা

রিজভীকে দেখতে দলীয় কার্যালয়ে খালেদা

স্টাফরিপোর্টার🙁বিডিসময়২৪ডটকম)

দলের যুগ্ম-মহাসচিব অসুস্থ রুহুল কবির রিজভীকে দেখতে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাত ১১টার দিকে তিনি দলের কেন্দ্রীয় কার্যালয়ে যান। খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান বিডিসময় টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিএনপি সূত্র জানায়, রুহুল কবির রিজভী বিকালের দিকে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন। তাকে দেখতেই বিএনপি চেয়ারপারসনসহ অন্যরা সেখানে ছুটে গেছেন।
প্রসঙ্গত, গত কয়েকদিন যাবৎ নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে ও আশেপাশে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। এতে গ্রেপ্তার আতঙ্কে দলের অনেক নেতাকর্মীরা কার্যালয়ে ঢুকছেন না। দলের নেতাদের দাবি, পুলিশ রুহুল কবির রিজভীকে অবরুদ্ধ করে রেখেছে। যদিও পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে পুলিশ বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া করেছে।
আরও পড়ুন

সর্বশেষ