সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদআরো খবর......পুলিশের সঙ্গে বিরোধী দলীয় নেতার নিরাপত্তা সদস্য ও দলের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ,...

পুলিশের সঙ্গে বিরোধী দলীয় নেতার নিরাপত্তা সদস্য ও দলের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ, টুকু আটক

স্টাফরিপোর্টার🙁বিডিসময়২৪ডটকম)

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিরোধী দলীয় নেতার নিরাপত্তা সদস্য ও দলের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়েছে। এঘটনায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দুজন নিরাপত্তা সদস্য আহত হয়েছেন। এছাড়া পুলিশ ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি সহ-ছাত্র বিষয়ক সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুকে আটক করেছে।

সোমবার রাত সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটেছে। বিএনপির যুগ্ম মহাসচিব অসুস্থ রুহুর কবির রিজভীকে দেখতে রাতে নয়াপল্টনের কার্যালয়ে যান খালেদা জিয়া।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিএনপি চেয়ারপারসন কার্যালয় ছেড়ে আসার সময় তাঁর নিরাপত্তা সদস্যরা রাস্তা ফাঁকা করার চেষ্টা করে। এসময় কার্যালয়ের সামনে উপস্থিত পুলিশের সঙ্গে তাদের ভুল বোঝাবুঝি হয়। এক পর্যায়ে পুলিশ খালেদা জিয়ার নিরাপত্তা সদস্যদের লাঠিপেটা করে। পরে উপস্থিত নেতাকর্মীরা তাদের রক্ষা করতে গেলে পুলিশ তাদেরও পেটায়। এ ঘটনায় দুজন নিরাপত্তা সদস্যসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে সুলতান সালাউদ্দিন টুকুকে আটক করে পল্টন থানায় নিয়ে যায়।
আরও পড়ুন

সর্বশেষ