রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়নারায়ণগঞ্জে শ্বাসরোধে গৃহবধূ হত্যা

নারায়ণগঞ্জে শ্বাসরোধে গৃহবধূ হত্যা

ন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছেন। সোমবার সকালে বাড়ির পাশের একটি ঝোপ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের নাম আমেনা আক্তার সুমি (২০)। তিনি সিদ্ধিরগঞ্জের গোদনাইল শান্তিনগর এলাকার মাজহারুল ইসলামের স্ত্রী।

পরিবারের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জিন্নাহ  জানান, সুমির স্বামী মাজহারুল অটোরিকশা চালক। তিনি নেশায় আসক্ত। প্রায় সময়েই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। রোববার রাতে মাজহারুল বাড়ির বাইরে ছিলেন। সোমবার সকালে সুমির লাশ বাড়ির পাশের একটি ঝোপ থেকে উদ্ধার করা হয়।

গৃহবধূ সুমিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনার পর থেকে স্বামী পলাতক থাকায় তাকে সন্দেহ করা হচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ