ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, সব দলের অংশগ্রহণ ছাড়া নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হবে না। আর আর সেই নির্বাচনে যাবে না জাতীয় পার্টি। এছাড়া কাউকে ক্ষমতায় বসানোর জন্য নির্বাচন করবে না জাতীয় পার্টি। সোমবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্য়ালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বিএনপি নির্বাচনে আসলে জাতীয় পার্টি মহাজোটে থাকবে আর নির্বাচনে না আসলে জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের এমন বক্তব্যেকে মিথ্যা আখ্যা দিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন,আমি আশরাফের কথায় বিস্মিত হয়েছি।এরশাদ বলেন,বৈঠকে এমন কোন সিদ্ধান্ত হয়নি। অবিলম্বে আশরাফের এমন বক্তব্য প্রত্যাহারের দাবি জানান এরশাদ।




