সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়কাল সারাদেশে বিক্ষোভ-সমাবেশ করবে বিএনপি

কাল সারাদেশে বিক্ষোভ-সমাবেশ করবে বিএনপি

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

রোববার জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে বিএনপি। শনিবার রাতে গুলশানে স্থায়ী কমিটির বৈঠক চলাকালে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন। বৈঠক থেকে বেরিয়ে তিনি বলেন, ঢাকা মহানগরীতে সভা-সমাবেশ নিষিদ্ধ করার প্রতিবাদে রোববার সারাদেশের জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে বিএনপি। তার এ বক্তব্যের কিছুক্ষণ পর রাত সাড়ে ন’টার দিকে স্থায়ী কমিটির বৈঠক শেষ হয়। এর আগে রাত পৌন ন’টার দিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠক শুরু হয়।

বৈঠকে শুক্রবার জাতির উদ্দেশ্যে দেওয়া প্রধানমন্ত্রীর ভাষণ, রোববার থেকে পববর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহ‍ানগরীতে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধকরণ, বর্তমান পরিস্থিতিতে দলের করণীয় ও পরবর্তী আন্দোলন কর্মসূচি নিয়েও আলোচনা হয় বলে জানিয়েছে দলীয় সূত্র।

বৈঠকে আরো অংশ নেন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, এমকে আনোয়ার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, ব্রিগেডিয়ার (অব.) আসম হান্নান শাহ, গয়েশ্বর চন্দ্র রায়, সরোয়ারি রহমান প্রমুখ।

আরও পড়ুন

সর্বশেষ