সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

বিএনপির পরবর্তী আন্দোলন কর্মসূচি ও সার্বিক বিষয়ে করণীয় ঠিক করতে দলের নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সঙ্গে বৈঠক বসেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। শনিবার দলের গুলশান কার্যালয়ে রাত ৮টায় এ বৈঠক শুরু হয়।  বৈঠকে  সভাপতিত্ব করছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

স্থায়ী কমিটির একটি সুত্র জানিয়েছে, নির্বাচনকালীন সব দলের সমন্বয়ে সর্বদলীয় সরকার গঠনের যে প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়টি বৈঠকে প্রাধান্য দিবে। এবিষয়ে বৈঠক শেষে বিএনপির অবস্থান জানানো হবে। ২০ অক্টোবর ১৮ দলের শরিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন বিএনপি চেয়ারপারসন।

বৈঠকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আরএ গণি, ড. খন্দকার মোশাররফ হোসেন, লে.জে. (অব.) মাহবুবুর রহমান, আ স ম হান্নান শাহ,  এমকে আনোয়ার, সারোয়ারি রহমান, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, ড. আব্দুল মঈন খান,  মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায় ও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া উপস্থিত রয়েছেন।

আরও পড়ুন

সর্বশেষ